Pages

Search This Blog

Showing posts with label হাসপাতাল ও চিকিৎসক জোকস. Show all posts
Showing posts with label হাসপাতাল ও চিকিৎসক জোকস. Show all posts

হাসপাতাল ও চিকিৎসক জোকস-৭


রবার্ট চেইন স্মোকার, রেলগাড়ীর মত সারাদিনই নাক দিয়ে ধোঁয়া ছাড়ে। অনেক অনুরোধ-প্রতিরোধ চেষ্টাচরিত্র করেও বউ জেনি যখন তার সিগারেট ছাড়াতে পারল না, অগত্যা বাধ্য হয়ে নিয়ে গেলো পারিবারিক ডাক্তার জনের কাছে! সব শুনে ডাক্তার পরামর্শ দিল,রবার্টের কিছুদিন সিগারেট টানা বন্ধ থাকলো, কিন্তু সমস্যা হল অন্যজায়গায়- ধুমপান ছাড়ার পর রাতে আর ঘুম আসে না চোখে!কাঁহাতক এই যন্ত্রণা সহ্য হয়? কয়েকটা রাত নির্ঘুম কাটিয়ে আবার সিগারেট ফুকা শুরু হলো, ফিরে আসলো রাতের ঘুমও। বেচারা জেনি আবার নিয়ে গেল ডাক্তারের কাছে, আবার কিছুদিন বন্ধ থাকল, আবার শুরু হল! এই দুষ্টচক্র থেকে বের হতে শেষমেষ ডাক্তার পরামর্শ দিল, 'এইবার আপনাকে আল্টিমেট বুদ্ধি দিচ্ছি।এটা ব্যর্থ হলে আমিও ব্যর্থ।কেউই আর উনার সিগারেট ছাড়াতে পারবে না!'
রবার্ট-জেনি উদগ্রীব হয়ে জানতে চাইলো, 'কি বুদ্ধি?'
-আপনি যখন এক প্যাকেট সিগারেট কিনবেন, তখন দুইটা সিগারেট প্যাকেট থেকে বের করে নিজের পাছার ফুটোতে ভরে দিবেন সামান্য সময়ের জন্য!এরপর দুইটাকে বের করে এনে প্যাকেটের অন্য সিগারেটের সাথে মিশিয়ে ফেলবেন।যেহেতু আপনি জানেন না কোন দুইটা সিগারেট নোংরা, আপনি ঘেন্নায় সিগারেট খেতে পারবেন না!'
দুই সপ্তাহ পর জেনি আসল জনের চেম্বারে, একা!
জন হাসিমুখে জিজ্ঞেস করল,'কি?বলেছিলাম না কাজ হবে?'
জেনি গোমড়া মুখে জবাব দিল, 'রবার্ট তো সিগারেট টানা বন্ধ করেছে, কিন্তু এখন তো আবার পাছায় দুইটা সিগারেট না ভরা পর্যন্ত সে রাতে ঘুমাতে পারে না!!' 

হাসপাতাল ও চিকিৎসক জোকস-৬


গজবউদ্দিন এমনিতে খুব হাসিখুশি মানুষ, কিন্তু ইদানিং ডান হাতের ব্যথায় মেজাজটা খুব খিচড়ে আছে; অনেক ডাক্তার-বৈদ্য দেখিয়েছে, কিন্তু কিছুতেই কোন ফল পাওয়া যাচ্ছে না।
গজবের বন্ধু রজবউদ্দিন বলল, 'এদিক-অদিক তো বহু ঘুরাঘুরি করলি, হুদাই টাকা নষ্ট! এর চে' বরং আমার সাথে চল; নিউমার্কেটে ৫০ টাকা দিয়ে একটা কম্পিউটারে Urine সেম্পল দিবি, এক্কেবারে ঠিক ডায়াগনোসিস আর ওষুধ দিয়া দিবে!'
গজবের এখন ত্রাহি ত্রাহি অবস্থা, যে যা বলছে তাই ট্রাই করছে! তো রজবকে নিয়ে সে গেল ওই কম্পিউটারের কাছে; Urine সেম্পল দিল। ৫ মিনিট পরে বিস্তারিত ফলাফল প্রিন্ট হয়ে বের হয়ে এলোঃ
-----------------------------------------------
রোগীঃ জনাব গজবউদ্দিন
ডায়াগনোসিসঃ টেনিস এলবো। 
পরামর্শঃ ১০ দিন ডান হাতে গরম সেঁক দিবেন। ঝাঁকুনিযুক্ত কাজ থেকে বিরত থাকবেন।
-----------------------------------------------

হাসপাতাল ও চিকিৎসক জোকস-৫


শামসু খুব আমুদে লোক, সবসময় হাসি-খুশি থাকে; কিন্তু তার তিনটি বিচি নিয়ে মনে মনে সে খুবই যন্ত্রণায় ভুগে, লজ্জায় কাউকে বলতে পারে না, সামনে আবার বিয়ে নামবে-নতুন বউ নিশ্চয় অনেক হাসাহাসি করবে তাকে নিয়ে! নাহ, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর উপায় রইলো না! 
ডাক্তারঃ কি সমস্যা আপনার?
লজ্জিত কণ্ঠে শামসু বলল, ডাক্তার সাহেব আপনার আর আমার মিলে ৫ টি।
ডাক্তারঃ কি বলেন?বুঝতে পারছি না।
শামসুঃ আরে, আপনার আর আমার মিলে ৫ টা।
ডাক্তারঃ কিছুই বুঝতে পারছি না। পরিস্কার করে খুলে বলুন তো!
শামসুঃ আপনার আর আমার মিলে ৫ টি বিচি।
আঁতকে উঠে ডাক্তার বললেন, তাহলে কি আপনার ১ টি?

হাসপাতাল ও চিকিৎসক জোকস-৪

মক্ষীদিদি তার জামাইকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে।
ডাক্তার জিজ্ঞাসা করলো, কি সমস্যা?
মক্ষীদিদি জামাইকে দেখিয়ে রাগী রাগী মুখে বললো মিনসে তো ৩০০% অক্ষম হয়ে পড়ছে!
-
৩০০% মানে? বুঝলাম না!
-
১০০% অক্ষম কিভাবে সেটা তো আইডিয়া করতেই পারছেন, তাই না? এরপর শুনেন, সে তার জিহবা পুড়ে ফেলছে আর আঙ্গুল ভেঙ্গে বসে আছে!

হাসপাতাল ও চিকিৎসক জোকস-৩

বিপুল সাহেব বৃদ্ধ বয়সে বিয়ে করেছেন কচি এক মেয়েকে। কিন্তু বেশ কিছুদিন পর দেখা গেলো, বিছানায় যত কায়দা কানুনই তিনি করেন না কেন, বউ বেচারির রাগমোচন হচ্ছে না।
বিপুল সাহেব ঠিক করলেন, তিনি ডাক্তারের পরামর্শ নেবেন।
ডাক্তার সব দেখে- শুনে রায় দিলেন, “এক কাজ করুন, ফ্যান্টাসি সেক্স চেষ্টা করে দেখুন। তাগড়া কোন জোয়ানকে ভাড়া করবেন। আপনারা যখন ঐসব করবেন, ব্যাটা তখন ন্যাংটা হয়ে দাঁড়িয়ে তালপাখা দিয়ে আপনাদের বাতাস করবে।”
ডাক্তারের কথা কী আর ফেলা যায়? বিপুল সাহেব এক তাগ্রা-তেজী ছোকরাকে ভাড়া করে বাড়ি নিয়ে গেলেন। ডাক্তারের নির্দেশমতো কাজ করেও কোন ফল পাওয়া গেলো না। রেগে-মেগে অস্থির হয়ে বিপুল সাহেব আবার ডাক্তারের চেম্বারে হানা দিলেন।
ডাক্তার সব দেখে- শুনে আবারও রায় দিলেন। “এক কাজ করুন। এবার উল্টো ফ্যান্টাসি সেক্স চেষ্টা করে দেখুন। ষন্ডা কোন ছোকরাকে ভাড়া করবেন। এবার ছোকরা আপনার স্ত্রীর সাথে যখন ঐসব করবে, আপনি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে তালপাখা দিয়ে ওদের বাতাস করবেন।”
মরিয়া বিপুল সাহেব ঠিক করলেন, তথাস্তু!
এবার একেবারে হাতেনাতে ফল পাওয়া গেলো। বিপুল সাহেবের বউ এক উথালপাথাল রাগমোচন লাভ করলেন।
উল্লসিত বিপুল সাহেব ষন্ডা ছোকরার কাঁধে টোকা দিয়ে বললেন, “এবার বুঝেছো তো ছোকরা, কিভাবে ঠিকমতো বাতাস করতে হয়?”

হাসপাতাল ও চিকিৎসক জোকস-২


বল্টু খুব তোতলায়।এমনটা ছোটবেলায় হতো না, এখন কেন হচ্ছে জানার জন্যে ডাক্তারের সাথে যোগাযোগ করলো সে।
ডাক্তার তাকে আপাদমস্তক পরীক্ষা করে কারণটা খুঁজে পেলেন। তিনি জানালেন, ‘দেখুন মিস্টার বল্টু, আপনার বিশেষ প্রত্যঙ্গটি অত্যন্ত দীর্ঘ। সেটির ওজনে আপনার ভোকাল কর্ডে টান পড়েছে। প্রত্যঙ্গটি কেটে খানিকটা ছোট 
করা হলে সম্ভবত আপনার তোতলামি সেরে যাবে। আপনি রাজি হলে আমি এখন যা আছে, তার অর্ধেকে আপনাকে নামিয়ে আনতে পারি। তবে যে অর্ধেক সরিয়ে ফেলা হবে, সেটি কিন্তু আপনাকে হস্তান্তর করা হবে না। আপনি কি রাজি?’
কী আর করা, বল্টু রাজি হলো। অপারেশন সফল হওয়ার পর তার তোতলামি সেরে গেলো।
কিন্তু বল্টুর বান্ধবী বাবলী সব জানতে পেরে ভীষণ চটে গেলো। সে হুমকি দিলো, তোতলামি নিয়ে তার কোন আপত্তি নেই, কিন্তু বল্টুর অর্ধেক যদি বাবু ফেরত না নিয়ে আসে, এ সম্পর্ক সে রাখবে না।
কী আর করা, মাসখানেক বাবলীকে বোঝানোর চেষ্টা করে বিফল হয়ে শেষে বল্টু আবার গেলো ডাক্তারের কাছে।
‘ডাক্তারসাহেব, আমার অর্ধেক আমাকে ফিরিয়ে দিন।’ আব্দার জানালো বল্টু, তারপর বর্তমান পরিস্থিতি ডাক্তারকে বুঝিয়ে বললো।
কিন্তু ডাক্তার কোন জবাব দিলেন না, ভাবুক চোখে তাকিয়ে রইলেন তার দিকে।
বাবু চটে গেলো। ‘কী হলো, কথা শুনতে পাচ্ছেন না আমার? আমার অর্ধেক আমাকে ফিরিয়ে দিন।’
ডাক্তারও চটে গিয়ে বললেন, ‘প-প-প-পারবো না। যান, ভ-ভ-ভাগেন এখান থেকে।’

হাসপাতাল ও চিকিৎসক জোকস-১


বোতাম ভাইয়ের বউ প্রেগন্যান্ট।একদিন মহিলার হঠাৎ পেটে ব্যাথা উঠসে পরে ব্যাটা তাড়াতাড়ি নিয়া গেসে ডাক্তারের কাছে।
ডাক্তার টেস্ট করে বললো, "আরে আপনার বউয়ের তো কিছুই হয় নাই,মনে হয় পেটে গ্যাস হইসে,এইটা তারই পেইন।"
বোতাম তখন চেইতা ফায়ার হইয়া ডাক্তার রে 
বললো:'মিয়া আমার লগে ফাইজলামি করেন! আমি কি পাম্প নাকি?'