ভ্যালেন্টাইন ডে'তে দাদা আর দাদী কথা বলছে।
দাদীঃ জানো আজ ভ্যালেন্টাইন ডে।
দাদাঃ তাই না-কি?
দাদীঃ ওগো মনে আছে। সেই যে ৫০ বছর আগে এক ভ্যালেন্টাইন ডে'তে তোমার সঙ্গে আমার পরিচয় হয়।
দাদাঃ হ্যা হ্যা মনে থাকবে না কেন! আমি তখন প্যারিসে ব্যবসা করতাম, সব ছবির মতো মনে পড়ছে।
দাদীঃ আর ওটা মনে নেই?
দাদাঃ কোনটা বলো তো?
দাদীঃ আহ্ আর ন্যাকামো করো না তো।
দাদাঃ ও হ্যা হ্যা মনে পড়েছে, ঐ দিন আমি তোমার গাল কামড়ে দেই।
দাদীঃ (দীর্ঘশ্বাস ফেলে) সেই দিন কি আর ফিরে আসবে?
দাদাঃ কেন আসবে না? দাঁড়াও বাথরুম থেকে নকল দাঁতটা লাগিয়ে আসি।
No comments:
Post a Comment