Pages

Search This Blog

স্বামী-স্ত্রী জোকস-৯


মতলব আর ঘষেটির বিয়ের ত্রিশতম বার্ষিকী দুইজনেরই বয়স হয়েছে দীর্ঘ বিবাহিত জীবনে নানা ঝামেলা এসেছেসেই ঝামেলা পাড়িও দিয়েছে আজ তারা সাত সন্তান-সন্ততির জনক-জননী সুখের সংসার
অনুষ্টান শেষেরাতের বেলা ঘষেটি মতলবকে বললআজকে রাইতে তুমি আমারে একটা সত্য কথা বলবা?
-হ্লুমমমম...বলব!
-তুমি বিবাহিত জীবনে আমারে ছাড়া আর কয়টা মেয়ের সাথে শুইছো?
মতলব একটু হতভম্ব হয়ে ভাবতে থাকলো, এই প্রশ্নের জন্য ঠিক প্রস্তুত ছিল না সে। উত্তর দিতে দেরি করছে দেখে ঘষেটি বললদেখোআমরা এমন বয়সে চইলা আসছি যে একজনকে ছাড়া আরেকজন চলতে পারব না। তুমি আমাকে সত্যিটা বল, আমি কিছু মনে করবো না!
মতলব মাথা ঝাকিয়ে বললতিনজনের সাথে...কিন্তু বিশ্বাস করো আমি তোমারেই ভালবাসি!
কিছুক্মষণ চুপচাপ থেকে মতলব বললআমারো একটা প্রশ্ন ছিল!
-কি?
-দেখোআমি আমার সবকয়টা ছেলে-মেয়েরেই সমান চোখে দেখছি। কোনদিন অবিচার করি নাই। আজকে তোমারে বলি , আমার ভিতর সন্দেহ ছিল আক্কাসকে নিয়া। সে তার অন্য ভাই-বোনদের মত না। তার শারীরিক গঠন আলাদা। সে চিকন এবং বাকিদের তুলনায় অনেক বেশি মেধাবি। যে কেউ মাথা খাটালেই বুঝবোআক্কাসের বাপ আর বাকিদের বাপ এক পুরুষ না। আমার খুব সন্দেহ তারে নিয়া। তুমি সত্যি করে বলবা আক্কাসের বাপ আসলে কে?
ঘষেটি কিছুক্ষন মাথা নিচু করে থেকে লাজুক মুখে বলেতুমি!!! 

No comments:

Post a Comment