জন বারে ঢুকে
১ বোতল হুইস্কি অর্ডার দিল।পরিচিত বারটেন্ডার জিজ্ঞেস করল,
-আপনার কি হয়েছে স্যার? কোন কারণে কি আপনি বিষণ্ণ?
-হুমম...আজকে জানলাম
আমার বড় ছেলে সমকামী!
-প্লিজ, মন খারাপ
করবেন না স্যার! ইদানিং তো এই রকম হচ্ছেই!
পরের সপ্তাহে
জন আবার হাজির, অনেকটা ভেঙ্গে পরেছে, শুন্য চোখে আবার ১ বোতল হুইস্কি অর্ডার দিল।বারটেন্ডার জিজ্ঞেস করল,
-এইবার কি হয়েছে স্যার?
-আজকে জানলাম
আমার ছোট ছেলেও সমকামী!
বারটেন্ডারও এবার ব্যাথিত হলো, "আমি আপনার জন্য সত্যিই দুঃখিত স্যার!"
এর পরের
সপ্তাহেই জন আবার হাজির, শরীরের একেবারে ভগ্নদশা, রক্তবর্ণ চোখ,এবার ২ বোতল হুইস্কি অর্ডার দিল।বারটেন্ডার ভয়ে ভয়ে জিজ্ঞেস করল,
-আজকে আবার কি হলো স্যার? আপনার ফ্যামিলীতে কি এমন একজনও নাই যে মেয়েদের পছন্দ করে?
জন চিৎকার করে উঠল,"আজকে জানলাম
আমার বউই মেয়েদের পছন্দ করে"!!!
No comments:
Post a Comment